শিরোনামঃ-

» জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার বৈঠক ও বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৪ | সোমবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার নিয়মিত মাসিক বৈঠক ও বর্ধিত সভা আজ সোমবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি মুক্তার আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সহ সভাপতি, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মজির উদ্দিন কাসেমী, হা. মাওলানা আব্দুল্লাহ, হা. মাওলানা আব্দুল্লাহ নেজামী, মাওলানা মুস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, প্রচার সম্পাদক  শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সদস্য মাওলানা তুফায়েল আহমদ উসমানী, শুয়াইব আহমদ, ওলিউল্লাহ ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।
বৈঠকে আগামি ২৩ নভেম্বর শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে গণ সমাবেশ সফলের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়।
মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান পবিত্র উমরাহ পালনের জন্য আগামী ১৬ অক্টোবর পবিত্র উমরাহ সৌদিআরবের যাচ্ছেন। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শাখার সহ সভাপতি মাওলানা খায়রুল হোসাইন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30