শিরোনামঃ-

» উমেদুর রহমান উমেদের উপর ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে যুবদলের নিন্দা

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৪ | রবিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ-কে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

রবিবার (১৩ অক্টোবর) সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, ‘দেশের দুঃসময়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ জাতীয়তাবাদী শক্তির যেসকল নেতাকর্মী রাজপথে জীবন বাজী রেখে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন উমেদুর রহমান উমেদ তাদের অন্যতম। একটি কুচক্রি মহল কৌশলে উমেদুর রহমান উমেদ সহ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সাংবাদিক বন্ধুদেরকে ভুল তথ্য দিচ্ছে।

Manual7 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি পছন্দ করি এবং সকল দলের রাজনৈতিক নেতা-কর্মীকে আমরা শ্রদ্ধার চোঁখে দেখি।

Manual6 Ad Code

বিশেষ করে আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করিনা। যতটুকু সম্ভব মানুষের উপকারে ও সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করি। অথচ আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে যাচাই বাছাই করে ও সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930