শিরোনামঃ-

» জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে সুফী মো. আব্দুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৪ | শনিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক সুফী মো. আব্দুল হকের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বাদ যোহর শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (রহ.) হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ও শিক্ষকদের নিয়ে অত্র মাদ্রাসার সম্মেলনকক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাহানারা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল ওদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি সিলেট সার্কেল অফিসের ডিজিএম মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হযরত শাহ মীর (রহ.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সহীহ কোরআন প্রশিক্ষন কেন্দ্র কাজিটোলার প্রধান ক্বারী মাওলানা কামরান হোসাইন।

সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী ক্বারী মো. রুহুল আমিনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাহানারা হক ফাউন্ডেশনের সদস্য মো. রুয়েল বক্ত, আল আমানাহ একাডেমির আরবী বিভাগের শিক্ষক মো. ইমরান হোসাইন, চেতনা যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিব, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইদুল করিম চৌধুরী হায়াত, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, চেতনা যুব পরিষদের সহ-সাধারণ সম্পাদক সোবহান আজাদ, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী আনোয়ার হোসাইন নোমানী এবং নাশিদ পরিবেশন করেন শাহ মীর মাদ্রাসার ছাত্র নোমান আহমদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক থাকাকালে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আলোকিত সমাজ গড়তে তার অবদান আজো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।

Manual4 Ad Code

মানুষের কল্যাণে তিনি নিজেকে সবসময় নিয়োজিত রাখতেন। ইসলাম ধর্মের সঠিক জ্ঞান সবার মাঝে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন।

Manual8 Ad Code

তাঁর জীবনের অধিকাংশ সময় তিনি ইসলামের খেদমতে ব্যয় করেছেন। তার জীবনের আদর্শ বর্তমান সময়েও আমাদের অনুপ্রেরণা যোগাবে।

Manual4 Ad Code

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী। অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অতিথিবৃন্দকে আপায়ন করানো হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930