শিরোনামঃ-

» দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পূজা মণ্ডপে ইমদাদ চৌধুরী অর্থ বিতরণ অব্যাহত

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৪ | শুক্রবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদানের অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী শুক্রবার (১১ অক্টোবর) নগরীর ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট শ্রী শ্রী নয়াবাজার জগন্নাথ আখড়া কমিটির কাছে নগদ অর্থ উপহার প্রদান করেন।

Manual7 Ad Code

উপহার প্রদানকালে রতন সিংহ’র সভাপতিত্ব ও সুব্রত সিংহ’র পরিচালনা ইমদাদ চৌধুরী বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সর্বদা সিলেট সহ দেশের মানুষের সকল খোঁজখবর রাখছেন।

Manual2 Ad Code

দূর্গাপূজা ঘিরে আপনাদের আয়োজনে যাতে কোন ধরনের সমস্যা না হয় সেদিক থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন আপনাদের পাশে থেকে সহযোগিতার হাত প্রশারিত করে দেওয়ার জন্য। জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাড়িয়ে অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছি।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি প্রমোদ সর্মা, সাধারণ সম্পাদক বিপুল সিংহ, কৃষনা দেবি, সঞ্জয় সিংহ, জীবন সিংহ, বিএনপি নেতা সৈয়দ রহিম আলী রাশু, পিয়ার উদ্দিন পিয়ার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930