শিরোনামঃ-

» সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন  ও সুধী সমাবেশ শুক্রবার; প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০২৪ | বুধবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে এক কর্মী সম্মেলন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান আগামী শুক্রবার (১১ অক্টোবর) দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ৩টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
Manual3 Ad Code

এদিকে শুক্রবারের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে গঠিত সকল উপকমিটির নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
Manual2 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, জামায়াত নেতা আজিজুল ইসলাম, শামীম আহমদ, রফিকুল ইসলাম মজুমদার ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

Manual3 Ad Code

বৈঠকে আগামী শুক্রবারের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ সফলের লক্ষ্যে গঠিত বিভিন্ন উপকমিটিকে স্ব স্ব দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930