শিরোনামঃ-

» নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১টায় নগরীর লামাবাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, সদস্য আব্দুর রহমান, আব্দুল হাছিব, আবুল কাশেম, ফাহিম আহমদ, মো. মাজিদুর রহমান মাছুম, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, রাজিব ঘোষ, শাহীন আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

ট্রাফিক ক্যাম্পেইনের সময় রাস্তার বাম লেন সবসময় খোলা রাখা ও পথচারীদের ফুটপাত দিয়ে চলাচল, পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার ও দুইয়ের অধিক যাত্রী না নিয়ে রাস্তায় চলাচলের আহবান জানানো হয়।

এসময় রাস্তায় পথচারী ও চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930