শিরোনামঃ-

» দূর্গাপূজা উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’র বস্ত্র উপহার

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৪ | সোমবার

Manual3 Ad Code

‘বিএনপি আপনাদের পাশে ছিলে আছে এবং ভবিষ্যতেও থাকবে’

নিউজ ডেস্কঃ
আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Manual8 Ad Code

তিনি নির্বিঘ্নে সনাতন ধর্মালম্বীদের পুজা উদযাপন করার আহবান জানান। যেকোন নাশকতা স্থানীয় বিএনপি প্রতিরোধ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

তিনি সোমবার (৭ অক্টোবর) সিলেটের কোতোয়ালী থানাধীন ৪৫টি ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ।

Manual8 Ad Code

এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু’র সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দ দাসের পরিচালনায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর পূজা উপযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য কল্যাণ পরিষদের সাবেক ট্রাস্টি বাবু নিহার রঞ্জন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930