- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
» সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৪ | শুক্রবার
উপমহাদেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে : দানবীর ড. রাগীব আলী
নিউজ ডেস্কঃ
সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও লিডিং ইউনিভার্সিটি সহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী বলেছেন, উপমহাদেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
তিনি সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নতুন করে ঢেলে সাজাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি সাধারণ সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রিকাবিবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিজস্ব অফিস রাগীব রাবেয়া ভবনে ক্লাবের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী একথা বলেন।
সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ক্লাবের নবাগত সদস্য বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার।
ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক কাজিরবাজার পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবি রোটারিয়ান আফছর উদ্দিন, সহ-সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, এখলাছ হোসেন, প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাবেক কৃতি ক্রিকেটার ক্লাবের নবাগত সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ।
সভায় বক্তব্যকালে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আফছর উদ্দিন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনে দানবীর ড. রাগীব আলীর ভূমিকার প্রশংসা করেন। সভার শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরসহ ক্রীড়াঙ্গনের প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় গৃহীত এক প্রস্তাবে সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবাগত সদস্য হতে আগ্রহীদের আগামী এক সপ্তাহের মধ্যে এক হাজার টাকা ফি সহ সদস্যপদ পূরণ করে ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক (০১৭১১ ৩৩৪৬৪০) এর নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়।
সদস্যপদের তালিকা চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও প্রচার সম্পাদক জাবেদ আহমদ কে সভাপতির সাথে দেখা করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভার শুরুতে ক্লাবের সহসভানেত্রী মহীয়সী নারী রাবেয়া খাতুন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সহ-সভাপতি মো. আমিনুর রশীদ চুনু, মো. মোশাররফ হোসেন, মো. ফজল হোসেন এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় ক্লাবের অর্ধ শতাধিক পুরাতন ও নতুন সদস্য উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০১ বার
সর্বশেষ খবর
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর