শিরোনামঃ-

» সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা শহরের একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ফোরামের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, জেলা ফোরামের পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, জেলার পরিচালক ফারহান শাহরিয়ার ফাহিম, থানা প্রতিনিধি ইয়াকুব আলী, সুমেল আহমেদ তাজুল ইসলাম, ইলিয়াস হোসাইন, নুরনবী ও স্কুল পরিচালক সাইফ হাসান এবং স্কুল সহ-পরিচালক নাবিল আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে ফোরামের সকল থানা ও স্কুল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সুনামগঞ্জের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪’ আগামী ১লা নভেম্বর ২০২৪-এ সারা জেলাব্যাপী একযোগে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এতে সুনামগঞ্জ জেলার যেকোনো স্কুল ও মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে স্থানীয় রেজিষ্ট্রেশন বুথ ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাধ্যমে। আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা’র পেইজে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30