- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : বাসদ
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন
- চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল
- শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে কাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
» সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে : সিলেটে মুফতি ফয়জুল করিম
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন, আদর্শ নীতি ও আদর্শবান লোকদের নেতৃত্বে দেশ পরিচালিত হলেই কেবল দেশ একটি আদর্শ দেশে পরিণত হতে পারে। দুর্নীতিমুক্ত সৎ মানুষদের দেশ পরিচালনা ছাড়া কখনো দুর্নীতি অরাজকতা দূর করা সম্ভব নয়।
তিনি বলেন, সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে। বিগত সরকারের দুর্নীতি ছিল নজিরবিহীন। গুম, খুন ছিল তাদের দেশ পরিচালনার নীতি। তারা শুধু খুনি ছিল না, তাঁরা ছিল ভয়ংকর খুনি। এক দুইটা নয় অসংখ্য গণহত্যার নেতৃত্ব দিয়েছে তাঁরা। লুণ্ঠন চুরি ডাকাতি টাকা পাচারে তাঁরা ছিল বিশ্বসেরা।
বিদেশে তাদের এক একজনের রয়েছে শতাধিক বাড়ি। লুটপাটের মহোৎসবে মেতেছিল তারা। সীমাহীন দুর্নীতি করে দেশের সব কিছু লুটপাট করে খেয়েছে তারা। তাদেরকে আর যা কিছু বলুন দেশের শাসক বলা যায় না। তাঁরা ছিল দেশের ভয়ংকর শত্রু।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা ও আলেম ওলামাদের বীর সাহসীগণ অভ্যুত্থানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ শত্রু মুক্ত হয়েছে। অথচ আলেম উলামারা বর্তমানে বৈষশের শিকার হয়েছেন। মাদরাসার ছাত্ররা ইসলামী শিক্ষা উচ্চ শিক্ষিত পরও বিসিএস পরিক্ষায় অংশগ্রহন করতে পারছে না এটা চরম বৈষম্য।
এবার এ দেশকে নতুন করে সুন্দর করে সাজাতে হবে। খেয়াল রাখতে হবে এক লুটপাটকারীর বিদায়ের পর আর যেন কোন লুটপাটকারী ক্ষমতায় আসতে না পারে। নতুন দেশকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ আদর্শবান শাসকের। যারা হবে আল্লাহভীরু চরিত্রবান মেধাবী দক্ষ ও সাহসী। যাঁদের ভিতর থাকবে দেশপ্রেম এবং আল্লাহর ভয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিক এটিএম আবু তুরাব ও শাবিপ্রবির মেধাবী ছাত্র রৌদ্র সেন সহ হত্যাকান্ডের সাথে জড়িতেদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি ইউসুফ আহমদ মানসুর, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুছাব্বির আহমদ রুনু, সংগঠনের সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ সভাপতি আলহাজ্ব ফজলুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, মহানগর সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নুরুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি জাকির হোসেন, মহানগর সভাপতি মাওলানা বদরুল হক, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, মহানগর সভাপতি মকবুল হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর