শিরোনামঃ-

» ধানের শীর্ষ প্রতিক নিয়ে মানুষের দ্বারে দ্বারে রাজীব আহসান

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার

Manual2 Ad Code

জনগণের সব অধিকার ফিরিয়ে দেবে বিএনপি

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি জননেতা রাজীব আহসান বলেছন, জনগণের সকল অধিকার নিশ্চিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গুম, খুন, নিপীড়নের হাত থেকে জনগণ মুক্তি পেয়েছে। আমরা জনগণের জন্য কাজ করছি। আমরা চেষ্টা করছি সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে। সকল মানুষের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে কাজ করছে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠন গুলো। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব।

Manual4 Ad Code

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ধাপ। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিযুক্ত করেন। আমরা চাই অন্তর্র্বতীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনমুখী যে সংস্কার দরকার তা করে নির্বাচনের উদ্যোগ নেন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন যেমন দরকার তেমনি প্রশাসন, বিচার বিভাগ ও ভোটের অধিকার এই তিনটি মৌলিক স্তম্ভের সংস্কার করে অন্তর্র্বতীকালীন সরকারকে নির্বাচনের রূপরেখা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।

Manual8 Ad Code

তিনি রবিবার (২৯ সেপ্টেম্বর) দেশনায়ক তারেক রহমান নির্দেশনায় নগরীর মদিনা মার্কেট এলাকায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন শ্রোণী পেশার মানুষের কাছে বিএনপির ধানের শীর্ষ প্রতীক প্রদান ও আলাপকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদুল কবির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও মহানগর সেচচাসেবক দল।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30