শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে পথসভা ও ধানের শীষ প্রতীক নিয়ে লিফলেট বিতরণ

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার


Manual7 Ad Code

সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে : রেজাউল করিম পল

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, স্বৈরাচার হাসিনার পতনে জাতীয়তাবাদী শক্তি অগ্রণী ভূমিকা রেখেছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সফলতা পেয়েছে চলতি বছরের আগস্টে। এবার বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। এজন্য তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Manual6 Ad Code

রবিবার (২৯ সেপ্টেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে পথসভা ও ধানের শীষ প্রতীক নিয়ে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক দিক নির্দেশনামূলক ধারাবাহিকতায় এ পথসভা ও ধানের শীষ প্রতীক নিয়ে লিফলেট বিতরন করা হয়।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেন, অতীতের সকল আন্দোলন সংগ্রামে যুবদল সামনের সারিতে ছিল। এখন দেশগড়ার মিশনে তারেক রহমানের নির্দেশে কাজ করছে যুবদল। দেশের যুবসমাজকে যুবদলের পতাকাতলে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করবে যুবদল।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, যুগ্ম সম্পাদক মাসুদুল করিম নুহেল, এখলাছুর রহমান মুন্না, আজমল হোসেন তুহিন, লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সাহেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুর রহমান, সংগঠনিক সম্পাদক মাসরুল রাসেল, যোগাযোগ সম্পাদক সোহানুর রহমান সামাদ, দক্ষিন সুরমা উপজেলা যুবদলের যুগ্য আহবায়ক হুমায়ুন রাশিদ, সুলেমান আহমদ রাজন, নাজির হোসেন, সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমদ লিটন, নাজিম আহমদ সহ সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930