শিরোনামঃ-

» সিটি পয়েন্টে সমাবেশ সফলে সিলেটে ইসলামী আন্দোলনের প্রচারণা

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যনুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সিলেটে বন্ধ থাকা পাথরকোয়ারি খুলে দেওয়া এবং ইহকালীন শান্তি ও পরকালের মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগরের উদ্যোগে আগামী ১ অক্টোবর মঙ্গলবার বেলা ২টায় সিলেট নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে এক বিশাল সমাবেশের আয়োজন করা হবে।

Manual6 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মওলানা মাহমুদুল হাসান এলএলবি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমেদ মনসুর, সিলেট জেলা সভাপতি আলহাজ নজির আহমেদ।

Manual8 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ।

Manual4 Ad Code

১ অক্টোবরের সমাবেশ সাফলে ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শহরের বিভিন্ন সড়কে প্রচার কাজের অংশ হিসাবে লিফলেট বিতরণ শুরু করেন। নগরীতে পোস্টার সাটানো, ব্যানার, ফেস্টুন এবং ভিআইপিদের দাওয়াতি কার্ড দিয়ে ব্যাপক ভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নেতৃবৃন্দ এবং তারা সাধারণ জনগণের ব্যাপক ছাড়াও পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ-সভাপতি মিডিয়া উপকমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, মহানগর সভাপতি মো. জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি শামীম আহমদ, মহানগর সভাপতি মকবুল হোসেন সহ নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30