শিরোনামঃ-

» আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিলো না : ইমদাদ চৌধুরী

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগের জন্য বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারিনি। ফেলানীর লাশ ঝুলিয়ে রেখেছে, আমরা প্রতিবাদ করেও কোন বিচার পাইনি। আমি জোর গলায় বলতে পারি-আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিলো না। আওয়ামী লীগ কোনোদিনই মুক্তিযুদ্ধ চায়নি।

Manual2 Ad Code

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) সড়ক দূর্ঘটনায় আহত ২৫নং ওয়ার্ড বিএনপির নির্বাহী কমিটির সদস্য জালাল আহমদের চিকিৎসার খোঁজ খবর নিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান এসময় উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ রাজিব কুমার দেব, ২৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি নসিবুর রহমান বেলাল, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ সুমন, সেলিম আহমদ মাহমুদ, আক্তার হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30