- সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ
- পাকিস্তান হাই কমিশনারের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- সিলেট উইমেন চেম্বারে পাকিস্তান হাইকমিশনার
- সিলেটে পিভিএইচপি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
- সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
- সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট; দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার
- শ্রমিক নেতা সুরমান আলীর শয্যা পাশে স্কপ জেলা নেতৃবৃন্দ
- সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
- এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি
- সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিক পরিবারের পাশে এসনিক
» বিআরটিএ মোটরযান পরিদর্শকের সাথে সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের সাক্ষাত
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বিআরটিএ সিলেট জেলা অফিসের মোটরযান পরিদর্শক মো. দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন, সিলেট জেলা ও মেট্রো. সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট বিআরটিএ কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, বর্তমানে জেলা ও মেট্রোর গাড়ি আলাদা করতে হলুদ ও সাদা রং ব্যবহার করা হচ্ছে। জেলা ও মেট্রোর গাড়ি আলাদা করলে সিএনজিচালিত অটোরিক্সার মালিক ও চালকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হবেন।
এতে করে কষ্টে উপার্জিত টাকায় কেনা সিএনজি নিয়ে স্কুল-কলেজ, হাসপাতাল, বিমানবন্দর, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেন্দ্রে আসা শ্রমিক ও যাত্রীরা হয়রানির শিকার হবেন।
এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া ফিটনেস, পারমিট ও গাড়ির মালিকানা বদল সহজীকরণের দাবি জানান নেতৃবৃন্দ।
এসময় মোটরযান পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, দক্ষিণ সুরমার তেলিবাজারে ফিটনেস ও পারমিট প্রদানের ক্ষেত্রে গাড়িতে হলুদ কিংবা সাদা রং করা বাধ্যতামূলক নয়।
এছাড়াও বিআরটিএ এর সকল কার্যক্রম সহজীকরণের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ও মেট্রো. সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের নজরুল ইসলাম তালুকদার, কবির আহমদ, আব্দুল কাইয়ূম, মো. মনিরুজ্জামান রনি, আমিনুর রহমান, হেলাল আহমদ, আব্দুস সামাদ বদরুল, সজিদ আহমদ, সায়েদ আহমদ, দলু মিয়া, আব্দুল আহাদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


