- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
» ইলিয়াস আলী গুমের ব্যাপারে উচ্চ ক্ষমতাসম্পন্ন আলাদা তদন্ত কমিশন গঠন করা দরকার : ব্যারিস্টার নাজির আহমদ
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
বৃটেনের প্রতিথযশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদ গুম হওয়া সিলেটের কৃতি সন্তান বি এন পির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর শোকাতুর মা’কে দেখতে বিশ্বনাথে তাদের গ্রামের বাড়িতে যান। তাঁর মায়ের সাথে সাক্ষাতের পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার নাজির আহমদ বলেন, অশীতিপর বৃদ্ধ ও পুত্রশোকে কাতর এম ইলিয়াস আলীর মায়ের হৃদয়ে হাহাকার দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর।
যে বাড়িটি সব সময় জমজমাট থাকতো বলে শুনেছি, এখন সেখানে শুনশান নিরবতা বিরাজ করছে । তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের দেড় মাস অতিক্রান্ত হয়ে গেল অথচ এখন পর্যন্ত এম ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া গেলো না।
এম ইলিয়াস আলীকে সিলেটের আপোসহীন ও সাহসী নেতা হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, রাজনীতিতে তাঁর সাথে যে কারো দ্বিমত থাকতেই পারে। কোন অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা যেতো, কিন্তু একজন জলজ্যান্ত ব্যক্তি ও জাতীয় নেতাকে গুম করাকে কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কোন দেশে বসবাস করছিলাম?
সরকার সব ধরণের গুমের তদন্তের জন্য বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন করাকে ইতিবাচক দিক উল্লেখ করে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, শুধুমাত্র এম ইলিয়াস আলীর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন আলাদা তদন্ত কমিশন গঠন করা দরকার। এটি করলে অনেক থলের বিড়াল বের হয়ে আসবে, অনেক রাগব বোয়াল ফেঁসে যাবে। ঐ সময়ের সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে এর দায় কোনভাবে এড়াতে পারবেন না। এম ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার।
গুমের ব্যাপারে বিগত সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সুনির্দিষ্ট ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করা দরকার বলে ব্যারিস্টার নাজির আহমদ মনে করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার
সর্বশেষ খবর
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর