- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
» লন্ডন যুবদল নেতা লায়েক মিয়ার সম্মানে মহানগর কৃষকদলের সংবর্ধনা
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৪ | মঙ্গলবার
স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম : এমদাদ হোসেন চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, এদেশের ছাত্র-জনতা স্বৈরাচার হাসিনাকে হটাতে অনেক ত্যাগ স্বীকার করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকার মানুষকে গুম, খুন ও নির্যাতন করলেও তাঁরা পিছু হঠেনি।
বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তাঁদের এ আত্মত্যাগ সফল হবে। বিএনপি এদেশের মানুষের আশা আকাক্ষা পূরনে কাজ করবে।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। বিদেশে তাঁদের সরব ভূমিকা আন্দোলনকে গতিশীল করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের উদ্যোগে যুবদল লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি লায়েক মিয়ার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর কাজীটুলাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর কৃষকদলের নবনির্বাচিত সভাপতি এবং সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুবদলের লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি লায়েক মিয়া। সভাপতির বক্তব্যে সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, ফ্যাসিন্ট হাসিনার পতনের আন্দোলন গত ১৭ বছর ধরে তিলেতিলে গড়ে ওঠেছে। আগামীতে বিএনপির সরকারের মাধ্যমে এদেশের কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা এ আন্দোলনের ফল লাভ করবে।
এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে এদেশের কৃষক শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, মোফাজ্জল হোসেন পিরু, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মখর, সদর উপজেলা শাখার আহবায়ক শহিদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, বিমানবন্দর থানা শাখার আহবায়ক এ কে এম শাহজাহান, সদস্য সচিব শাহ আলম, জালালাবাদ থানা শাখার সদস্য সচিব ওসমান গনি কাচন, সুলতান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, তাহের আলী সুমন, ময়নুল হক স্বাধীন, খন্দকার মুমিন, মুহিত হাসান, শেখ লুৎফুর রহমান, মাহবুবুর রহমান মন্তাজ, শফিক আহমদ চৌধুরী, আকিল আহমদ, পলাশ আহমদ চৌধুরী, শেখ সুমন আহমদ, মিনহাজ উদ্দিন, আমির হোসেন, আব্দুল বাছিত, ছয়ফুল আলম, সেলিম আহমদ, নাসির আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৯ বার
সর্বশেষ খবর
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর