শিরোনামঃ-

» সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত করে সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা ও জাস্ট নিউ বিডি’র সম্পাদক মুশফিকুল ফজল আনসারী।

Manual8 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বাসা যান এবং তার মা, ভাই সহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যরা তাদের শোক ও কষ্টের কথা তুলে ধরেন।

Manual8 Ad Code

মুশফিকুল ফজল আনসারী শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের পাশে থেকে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তুরাবের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, তুরাব সহ অন্যান্য শহীদদের ত্যাগ জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।

Manual3 Ad Code

মুশফিকুল ফজল আনসারী পরিবারকে আশ্বস্ত করেন যে, তারা একা নয় এবং জাতির প্রতিটি সচেতন মানুষ তাদের পাশে রয়েছে।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বাসস এর স্টাফ রিপোর্টার সেলিম আউয়াল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সহ সভাপতি হুমাইয়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক আহমেদ পাবেল প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930