শিরোনামঃ-

» সিলেট নগরীর বিভিন্নস্থানে সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৪ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

সিলেট মহানগরীর বিভিন্নস্থানে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে অবস্হান কর্মসূচী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

আজ শনিবার (৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর আম্বরখানা পয়েন্ট, মদিনা মার্কেট পয়েন্ট ও টুকেরবাজার তেমুখি পয়েন্টে আওয়ামীলীগের নেতৃত্বে এ কর্মসূচি অংশনেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগন।

Manual1 Ad Code

পৃথক পৃথক অবস্থান কর্মসূচী ও শান্তি সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত সাধারন ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আওয়ামীলীগে কোন কর্মসূচী নেই, যাঁরা এর উপর ভরকরে তিলে তিলে গড়া বর্তমান উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশের সকল অর্জনকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে তাঁদের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতৃত্বে দেশপ্রেমীক জনগণের অবস্হান।

নেতৃবৃন্দ বর্তমান দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে দেশে শান্তি ও কল্যাণ প্রতিষ্টায় মহান স্বাধীনতার চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগনকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসকল সমাবেশে বক্তব্য রাখেন, শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আশফাক আহমদ, সহ সভাপতি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে সিটি কাউন্সিলর জগদীশ দাশ, মখলিছুর রহমান কামরান, কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন, জগলু চৌধিরী, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক মো. হিরন মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930