শিরোনামঃ-

» বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাচঁজনের মৃত্যুতে ইসকন মহারাজের শোক

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৪ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাচঁজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

Manual7 Ad Code

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

Manual6 Ad Code

শোকবার্তায় মহারাজ বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এমন শোকাবহ সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত।আগামী দিনগুলোতে সব ধর্মীয় আচার অনুষ্ঠানে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। মহারাজ নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত রবিবার (৭ জুলাই) বিকালে প্রতিবছরের মত বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। হাজার-হাজার মানুষ এতে অংশ নেন। রথটি সেউজগাড়ী আমতলা মোড়ে এলে এর চুড়া বৈদ্যুতিক তারে লেগে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে। আর আহতদের অধিকাংশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31