শিরোনামঃ-

» নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ড. আরিফের যোগদান

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৪ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পদে যোগদান করেছেন ড. আরিফ আহমদ।

সোমবার (১ জুলাই ২০২৪) সকালে এনইইউবি’র উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নিকট তিনি যোগদান করেন।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর লিয়াকত শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোকরঞ্জন চৌধুরী, সিএসই বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, একই বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Manual5 Ad Code

ড. আরিফ আহমদ এর আগে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, কুমিল্লায় কর্মরত ছিলেন। তার আগে তিনি লিডিং ইউনিভার্সিটি সিলেটে সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

Manual1 Ad Code

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সিএসই বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিইচডি ডিগ্রি অর্জন করেন।

তাঁর পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘Synthesizing Natural Souding Speech in Bangla’.

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শহীদুর রহমানের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি সিলেট নগরীর ইঙ্গুলাল রোড, কুয়ারপাড়ের বাসিন্দা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31