শিরোনামঃ-

» বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করুন : বাসদ

প্রকাশিত: ২০. জুন. ২০২৪ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করা হয়।

Manual2 Ad Code

বুধবার (১৯ জুন) বিকাল ৫টায় নগরীর মির্জাজাঙ্গালস্হ আশ্রয় শিবির সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মামুন বেপারি, শ্রমিক নেতা হারুন মিয়া, জাহেদ মিয়া, মনজুর আলম প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বন্যা আক্রান্ত মানুষের দুর্ভোগের কথা শুনেন এবং বলেন, বন্যা প্রাকৃতিক হলেও দুর্ভোগের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট সংকট। অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল-জলাশয় দখল-ভরাট, পাহাড়-টিলা কাঠাসহ প্রাণ প্রকৃতি ধ্বংস বন্যা সমস্যার অন্যতম কারণ।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ বলেন, আমাদের দলের পক্ষ থেকে নগরীর জলাবদ্ধতা নিরসন ও সিলেট অঞ্চলের বন্যা সমস্যার স্হায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জলাবদ্ধতা ও বন্যা সমস্যার সমাধানে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

নেতৃবৃন্দ, সিলেট নগরী ও উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের মধ্যে ত্রাণ, নগদ অর্থ ও ঔষধ সরবরাহের জন্য জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে আমাদের দল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।সমাজের অবস্থা সম্পন্ন মানুষদেরকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031