শিরোনামঃ-

» যুবদল নেতা উমেদকে গ্রেফতারে কেন্দ্রীয় যুবদলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১৫. জুন. ২০২৪ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

Manual1 Ad Code

শনিবার (১৫ জুন) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী উমেদকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক পরিপন্থী। যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ হয়রানীমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930