শিরোনামঃ-

» উমেদকে গ্রেফতারের প্রতিবাদে জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল

প্রকাশিত: ০৭. জুন. ২০২৪ | শুক্রবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা উমেদুর রহমান উমেদ গ্রেফতারের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল করেছে যুবদল।

Manual5 Ad Code

শুক্রবার সন্ধ্যায় (৭ জুন) নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Manual7 Ad Code

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ।

Manual7 Ad Code

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, জি এম বাপ্পি, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আলি আহমদ আলম, মতিউর রহমান আফজাল, ইসহাক আহমদ, এস এম পলাশ, করুনাময় সিংহ, মলয় ধর, নজরুল ইসলাম, জায়েদ আহমদ, আলফুজ্জামান বকুল, মিজান রহমান, বাবলু হোসেন, দুলাল আহমদ, শাহেদ আহমদ, শামিম রেজা ও আব্দুস সালাম প্রমূখ।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, আওয়ামী ডামি সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষান্ত হয়নি।

তাঁরা জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে চায়। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে সম্পূর্ণ অন্যায়ভাবে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদকে গ্রেফতার করা হয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা।

অবিলম্বে যুবদল নেতা উমেদ সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031