শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬. জুন. ২০২৪ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যত জানার চেষ্টা করা হবে ততই নিজেকে সমৃদ্ধ করা যায়।

Manual2 Ad Code

বিশেষ করে নবীন কর আইনজীবীদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা অর্জন অতিব জরুরি। তিনি সমিতির সদস্যদের দক্ষতা অর্জনের লক্ষ্যে এ ধরণের প্রশিক্ষণের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত “ব্যক্তি শ্রেণি করদাতাদের রিটার্ন ফরম” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন, আমিন হোসেন এন্ড কোম্পানীর ম্যানেজিং পার্টনার ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ। কর্মশালায় নবীন-প্রবীন কর আইনজীবীগণ অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930