শিরোনামঃ-

» এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. জুন. ২০২৪ | বুধবার


Manual6 Ad Code

শিক্ষক ও অভিভাবকদেরকে শিক্ষার্থীদের মানসিক বিকাশের দিকে নজর রাখতে হবে

নিউজ ডেস্কঃ
শিক্ষক ও অভিভাবকদেরকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাঁদের মানসিক বিকাশের দিকে নজর রাখতে হবে।

Manual5 Ad Code

শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকে অভিভাবকদেরকে বিশেষ নজর রাখতে হবে।

বুধবার (৫ জুন) ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরস্থ এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।

Manual7 Ad Code

এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সালেহ ইবনে শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুল আহাদ।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশা সিলেট অফিসের এডুকেশন অফিসার মোঃ হাবিবুর রহমান মাহবুব এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী দিলীপ রঞ্জন কুর্মী, আশা’র বিমান বন্দর শাখার ম্যানেজার তৃপ্তি মজুমদার, সাহেবের বাজার শাখার শিক্ষা অফিসার মিজানুর রাহমান, বিমানবন্দর শাখার শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।

মতবিনিময় সভায় আশা’র কর্মকর্তারা জানান, আশা শিক্ষা কর্মসূচির আওতায় সিলেট জেলায় ১৯ ব্রাঞ্চের অধীনে ২৮৫ জন শিক্ষকের মাধ্যমে ৭ হাজার ৭শ ৩৭ জন পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে পাঠদান দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031