শিরোনামঃ-

» জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

প্রকাশিত: ৩১. মে. ২০২৪ | শুক্রবার

Manual2 Ad Code

বিবেকের আহ্বানে সাড়া দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান : মুহাম্মদ ফখরুল ইসলাম

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের ৫টি উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। সরকার বন্যার্তদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে আর্ত মানবতার কল্যাণে সাড়া দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। জামায়াত অতীতের মতো চলমান দুর্যোগে সাধ্যের সবটুকু নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

Manual1 Ad Code

তিনি বৃহস্পতিবার (৩০ মে) দিনভর সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন। তিনি উপজেলার জৈন্তাপুর ও নিজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, বন্যা কবলিত অসহায় মানুষের খোঁজ খবর নেন ও তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এসময় সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ছাড়াও জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজমুল ইসলাম, জামায়াত নেতা ডা. মো: জাকারিয়া, মাওলানা হাবিবুর রহমান, নাজিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা রিয়াজ উদ্দিন প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930