শিরোনামঃ-

» জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. মে. ২০২৪ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার মাধ্যমে স্মার্ট হতে হবে : মো. জালাল উদ্দিন

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার মাধ্যমে স্মার্ট হতে হবে।

Manual7 Ad Code

শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদন্ড। সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা অর্জন করতে হবে।

“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ মে) প্রাথমিক শিক্ষা অফিস সিলেটের আয়োজনে নগরীর সুবিদবাজারস্থ পিটিআই মাল্টিপারপাস অডিটরিয়ামে দিনব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিটিআই সিলেটের সুপার এ কে এম সাইফুল হাসান।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ১৩টি উপজেলার শিক্ষকবৃন্দ।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ১৩টি উপজেলা সহ পিটিআই অংশগ্রহণ করে। ১৩টি উপজেলা থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ১ম স্থান অধিকার করে সিলেট সদর, ২য় স্থান অধিকার করে বিশ্বনাথ, ৩য় স্থান অধিকার করে গোয়াইনঘাট।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031