- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী’র ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি ওসমানীনগরে ও টিলাগড়স্থ বাসায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (১২ এপ্রিল) বিকাল থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে ওসমানীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ও টিলাগড়স্থ বাসায় ঢল নামে নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের। প্রতিমন্ত্রী হওয়ার পর সিলেটে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করায় ঈদের নামাজের পর থেকেই নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেন।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ঈদুল ফিতর একটি মুসলিম ধর্মের বড় উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমিও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে তরান্বিত করতে একটা মহল বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ থেকে অপতৎপরতা বিরোদ্ধে সোচ্চার হয়ে সরকারের উন্নয়ন চিত্র তৃণমূল মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ওসি রাশেদুল হক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা ভিপি, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সহ সভাপতি হারুন মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নিরঞ্জন ধর।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


