শিরোনামঃ-

» তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

মানুষ হিসেবে মূল্যায়ন, সম্মান ও অধিকার হিজড়াদের প্রাপ্য

নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীতে বসবাসরত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আয়োজিত ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।
Manual6 Ad Code

আলেমেদ্বীন মাওলানা এহসান উদ্দীনের সমন্বয় ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আনজুমানের সহকারী সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং  মিডিয়া ও আই.টি সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইসলামের দৃষ্টিতে হিজড়ারা মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং মানুষ হিসেবে যথাযথ সম্মান ও অধিকার তাদের প্রাপ্য। বরং ত্রুটিপূর্ণ দৈহিক গঠনের জন্য অন্যান্য ত্রুটিপূর্ণ মানুষের মতো তারাও মানুষের সহানুভূতির দাবিদার।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত কর্মসংস্থান সৃষ্টি, বাস্তবতার নিরিখে চিন্তাভাবনা করে তাদেরকে কাজে লাগালে তারা বোঝা নয়, দেশের জন্য সম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারে।

নেতিবাচক ভূমিকা পরিহার করে নিজেদের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে অনুষ্ঠান থেকে তাদেরকে উদাত্ত আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930