শিরোনামঃ-

» পূবালী ব্যাংকের চেক ডিজঅনার মামলা

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৪ | বুধবার


Manual5 Ad Code

ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদের এক বছরের কারাদন্ড

ডেস্ক নিউজঃ

Manual4 Ad Code

পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখা সিলেটের তিনটি পৃথক চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

Manual6 Ad Code

বুধবার (৩ এপ্রিল) সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক দিদার হোসেন এই রায় প্রদান করেন। রায়ে ব্যবসায়ী শামীম হামিদকে এক বছরের জেল ও সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নগরীর পূর্ব সুবিদবাজারের মার্লিন টাওয়ারের বাসিন্দা চৌধুরী শামীম হামিদ ২০১২ সালে পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখা সিলেট থেকে এই ঋণ সুবিধা গ্রহণ করেন।

Manual4 Ad Code

বার বার তাগাদা দেওয়া সত্বেও তিনি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হন। একপর্যায়ে ঋণের মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে সিলেট মহানগর জজ আদালতে ২০২১ সালে দুইটি এবং ২০২২ সালে একটি মামলা চেক ডিজঅনার মামলা দায়ের করে।

মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত এই বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের নির্দেশ দেন। ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আফজাল হোসেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930