শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২৪ | বুধবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (২৭ মার্চ) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওসার।

মাহে রমাযানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. ফাহিম বিন নুরুজ্জামান।

Manual4 Ad Code

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সমাজ কল্যাণ সম্পাদক কর আইনজীবী মো. জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ জাকির হোসেন।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কমিশনার এ জে এম নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সহিদ ফাহাদ আল করিম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান, উপ কর কমিশার মঞ্জুরুল হাসান মেহেদী, সুমন চন্দ্র কুন্ডু, মো: সালেকুল ইসলাম, ডি সি টি মো: মঞ্জুর রহমান, ইএসিটি নিয়ামত উল্লাহ সরকার, ইএসিটি মামুন শাহরিয়ার, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শাহীন, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, সাবেক সভাপতি সুলেমান হোসেন খান, সাবেক সভাপতি আবুল ফজল, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, কর আইনজীবী কাওছার মাহমুদ চৌধুরী, পাঠাগার সম্পাদক এডভোকেট আনসার হোসেন।

দোয়া ও ইফতার মাহফিলে এডভোকেট ইয়ামিনুল হকের মাতা ও এডভোকেট মোস্তাকিম আহমদের ভাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31