শিরোনামঃ-

» গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার দাবি সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার

প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৪ | সোমবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ¦লন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার আহবায়ক কমরেড হিমাংশু মিত্র এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকন্দর আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক জান্নাত আরা খান পান্না।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সিনিয়র সদস্য ও শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সদস্য নাট্যব্যক্তিত্ব এনামুল মুনীর, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সাবেক সদস্য সচিব সন্দীপন শুভ, সিলেট জেলার সদস্য সচিব এম এস এ মাসুম খান, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিজয় করিম।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, পারভীন আক্তার লিজা, সেলিনা বেগম, সালমা বেগম সুমি, তাহমিনা বেগম, মমতাজ আক্তার মলি, তাহেরা নিপা, সৈয়দা ফাতেমা, শিপন চন্দ, লিমন মিয়া, আহসান হাবীব প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গনহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে কারণ এদেশের অসংখ্য মানুষ এর আত্মত্যাগ এবং মা বোনের সম্ভ্রম হানি ঘটেছিলো ১৯৭১ সালের ২৫ মার্চ।

পাকিস্তানি হায়েনারা নিরীহ বাঙ্গালীর উপর যেভাবে আক্রমন করেছিলো তা ইতিহাসে নজিরবিহীন। তাই এত বড় একটা গণহত্যাকে অনতিবলম্বে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031