- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালন
প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৪ | রবিবার
ডেস্ক নিউজঃ
“হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্য সামনে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) প্রতিবছরের ন্যায় সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি পরবর্তী সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
এসময় তিনি যক্ষ্মা নির্মূল এবং এর চিকিৎসার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যক্ষ্মা নির্ণয়ে সিলেট জেলার অগ্রগতির ব্যাপারে গুরুত্বারোপ করেন।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর মেডিকেল অফিসার ডা. আবির হোসেন বলেন, শিশু যক্ষ্মা রোগী সনাক্তকরণে সিলেট জাতীয়ভাবে সবচেয়ে এগিয়ে রয়েছে। সিলেট জেলার প্রায় সব কয়টি উপজেলায় জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মা রোগী সনাক্ত করা হচ্ছে।
আইসিডিডিআর’বি এর প্রোগ্রাম অফিসার মো. খালিলুর রহমান খান বলেন, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তদারকিতে পোর্টেবল এক্স রে মেশিনের মাধ্যমে হাওড় ও চাবাগান এলাকাসহ সকল উপজেলার হার্ড টু রিচ এলাকাগুলোতে গিয়ে আরটিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় যক্ষ্মা রোগী সনাক্ত করা হচ্ছে।
মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. স্নিগ্ধা তালুকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, সিলেট টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. এহসানুল ইসলাম, সিলেট টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্না বেগম, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়ালসহ সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, হীড বাংলাদেশ, নাটাব, এসএটিবি এর প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নিয়ে তাদের ভূমিকা তুলে ধরেন। সবশেষে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সকলের সম্পৃক্ততা বৃদ্ধির ব্যাপারে আহ্বান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোম্পানীগঞ্জ, সিলেট এ জিন এক্সপার্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডা. মো. আনিসুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট এবং সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট এর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রন) ডা. মো. নূরে আলম শামীম, সিলেট এনটিপির ডিভিশনাল টিবি এক্সপার্ট ডা. শাহিদ আনোয়ার রুমি, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান, হীড বাংলাদেশ এর প্রকল্প পরিচালক যাকোব দাস প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর