- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জেলা স্টেডিয়ামে খেটে খাওয়া অসহায় ও শ্রমজীবী মানুষের সাথে ইফতার করলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৪ | রবিবার
ডেস্ক নিউজঃ
সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে খেটে খাওয়া গরীব অসহায় ও শ্রমজীবী ও গণমানুষের সাথে ইফতার করলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনেয়ারুজ্জামান চৌধুরী।
রবিবার (২৪ মার্চ) ১৩ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী এই ইফতারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী।
এছাড়াও পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, রহমত, বরকত আর নাযাতের বার্তা নিয়ে আবারো এলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। তাই এ মাসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেয়ার মাস মাহে রমজান। সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মাহি উদ্দিন আহমদ সেলিম এর উদ্যোগে রমজানের প্রথম দিন থেকে ইফতারের যে উদ্যোগ তা সত্যিই প্রশংসনীয়। আমি খেটে খাওয়া গরীব অসহায় ও শ্রমজীবী ও গণমানুষের সাথে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে সিয়াম সাধনা আর বিশেষ ইবাদতের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করার আহবান জানান।
মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, মাহে রমজারে প্রথম দিন থেকে প্রতিদিন অসহায় খেটে খাওয়া অসহায় শ্রমজীবি মানুষদের ইফতার করাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সারাজীবন যেন মানুষের পাশে থেকে অসহায় মানুষদের সেবা করতে পারি আল্লাহ যেন এ তৌফিক দান করেন। আল্লাহ্ আমাকে যতোদিন বাঁচিয়ে রাখবেন ততোদিন মানুষের সেবা করে যাবো।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


