শিরোনামঃ-

» হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২২. মার্চ. ২০২৪ | শুক্রবার

Manual2 Ad Code

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ জাতির কল্যাণে কাজ করতে হবে : এমপি হুছামুদ্দীন চৌধুরী

ডেস্ক নিউজঃ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, আর্তমানবতার কল্যানে হৃদয়ে জকিগঞ্জ সিলেট কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, বন্যা, করোনা সহ দুর্যোগের সময় অসহায়, দরিদ্র, এতিম, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষে সংগঠনের সকল কাজ প্রশংসনীয়। মানুষের ভালোবাসা অর্জন করে যারা দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক।

Manual3 Ad Code

তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস, এ মাসের তাৎপর্যকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি জকিগঞ্জের উন্নয়ন তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এমপি হুছামুদ্দীন চৌধুরী শুক্রবার (২২ মার্চ) নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সভাপতি মোঃ শাহিদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের উপদেষ্টা মাওলানা মখলিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সহ সভাপতি জাহেদ আহমদ।

Manual7 Ad Code

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ।

উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির, সহ সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান বাবু, অফিস সম্পাদক জুনেদ আহমদ, সহ অফিস সম্পাদক খালেদ আহমদ, সদস্য শাহীন আহমদ, আশিকুর রহমান, রেজাউল ইসলাম রাজু, এ আর এহিয়া, গুলজার খাঁন, এমদাদুল হক রাসেল, সিদ্দিকুর রহমান সুজন, এস আই কে সুবের প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30