শিরোনামঃ-

» ফুটপাত দখল করে ব্যবসা করায় সিসিকের জরিমানা

প্রকাশিত: ২১. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ
ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে মালামাল জব্দ করেছে সিলেট সিটি কর্পোরেশন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২১ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

গত ১০ মার্চ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বসানের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধান রাজস্ব কর্মকর্তা ও (এক্সিকিউটিভ মেজিস্ট্রেট) মো: মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

Manual1 Ad Code

এসময় গ্যাসের সিলিন্ডার চুলা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল ও ইফতার সামগ্রী ব্যবসা করায় বিভিন্ন দোকান রেস্তোরাঁর মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ফুটপাত দখলকারী ভ্রাম্যমাণ ব্যাবসায়ীদের সতর্ক করতে মালামাল জব্দ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31