শিরোনামঃ-

» সিলেসিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে আইনজীবী ও বিচারকবৃন্দের মিলনমেলা

প্রকাশিত: ২১. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

বিজ্ঞ বিচারকবৃন্দ এবং আইনজীবীদের অংশগ্রহণে সিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (২১ মার্চ) সিলেট জেলা আইনজীবী সমিতির ১ ও ২ নম্বর বার হলে এ ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিচারকবৃন্দ ও আইনজীবীদের মিলনমেলায়।

Manual7 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, কুদরত উল্ল্যাহ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান।

Manual7 Ad Code

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এ.কিউ.এম. নাছির উদ্দীন বিভিন্ন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং সিলেট জেলা এবং মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ।

Manual8 Ad Code

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইট এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ.এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, পাবলিক প্রসিকিউটর মোঃ নিজাম উদ্দিন এডভোকেট ও সরকারি কৌশুলী মোঃ রাজ উদ্দিন এডভোকেট এবং মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ পি.পি. নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট।

Manual8 Ad Code

উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-০১ মোঃ জালাল উদ্দিন এডভোকেট, সহ সভাপতি-০২ মোঃ নুরুল আমিন এডভোকেট, যুগ্ম সম্পাদক-০১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট, যুগ্ম সম্পাদক-০২ মাছুম আহমদ এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট, লাইব্রেরি সম্পাদক মোঃ মেহেদি হাসান সজল এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার এম. আব্দুল করীম আকবরী এডভোকেট ও জামিল আহমদ এডভোকেট, সহ-সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, মোঃ ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ও মোঃ বদরুল আলম শিপন এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব আব্দুল মালিক এডভোকেট, রাজ উদ্দিন এডভোকেট, মোঃ আখতার হোসেন খান এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, মোঃ গিয়াস উদ্দিন এডভোকেট, মোঃ ওবায়দুর রহমান এডভোকেট, আশিক উদ্দিন এডভোকেট, মোঃ আখতার বখ্স (জাহাঙ্গীর) এডভোকেট, নোমান মাহমুদ এডভোকেট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট ও সন্ধ্যা লক্ষী দে এডভোকেট প্রমুখ সহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930