শিরোনামঃ-

» কিশোরী মোহন বালক বিদ্যালয়ের কর্মসূচী জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৪ | রবিবার


Manual8 Ad Code

প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দীন

ডেস্ক নিউজঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগরীর কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ রবিবার (১৭ মার্চ) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা-এর বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দীন।

সহকারী শিক্ষক শ্রাবণী ধর চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল তালুকদার।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দীন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা। শিক্ষার্থীদেরকে জাতির পিতার দেশপ্রেম ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

Manual5 Ad Code

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন। এ উপলক্ষে একটি দেয়ালিকাও বের করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031