শিরোনামঃ-

» কালীঘাট চাউল বাজার শ্রমিক  কল্যাণ সমিতির সহ সভাপতি দুলাল মিয়া আর নেই, শোক প্রকাশ

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৪ | শুক্রবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ
সিলেট কালীঘাটের চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির সহ সভাপতি দুলাল মিয়া আর নেই। কালীঘাট চাউলের দোকানে কাজ করার সময় হঠাৎ করে চাউলের ফিল্ড ধ্বসে তার উপরে পরে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১লা রমজান দুপুর ২টা ৩০ মিনিটের সময় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি … রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual8 Ad Code

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালীঘাট চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. বাছির মিয়া ও সাধারণ সম্পাদক ওসমান গণিসহ সমিতির সকল স্তরের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

শুক্রবার (১৫ মার্চ) এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, দুলাল মিয়া সব সময় নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। বাজারে তাঁর অনেক সুনাম রয়েছে। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

Manual2 Ad Code

পাশাপাশি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31