শিরোনামঃ-

» নগরবাসীকে সিলেট মহানগর জামায়াতের রমজানের শুভেচ্ছা

প্রকাশিত: ১১. মার্চ. ২০২৪ | সোমবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

সিলেট নগরবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

কুরআনের অনুশাসন মেনে চলার মধ্যেই ইহকালিন সাফল্য ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে। তাই কুরআন নাজিলের পবিত্র মাসে কুরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা।

এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, রমজানের পবিত্রতা রক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস।

Manual8 Ad Code

আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার পবিত্র এই মাসে সবধরণের পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হিসেবে গড়ে তোলাই রমজানের অন্যতম শিক্ষা। এই মাসের প্রশিক্ষণের মাধ্যমে মুসলিম উম্মাহ বাকি এগারোটি মাস সত্য ও সুন্দরের পক্ষে চলার পাথেয় অর্জন করে।

Manual6 Ad Code

তাঁরা বলেন, আমরা এমন এক সময় মাহে রমজান পালন করছি। যখন নিত্যপণ্যের সীমাহিন উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। বাজার সিন্ডিকেটের কাছে জনগণ আজ জিম্মি।

দেশজুড়ে লুটপাট ও জুলুম-নিপীড়নের মহোৎসব চলছে। তাই আত্মসংযমের এই মাসে অসহায় হত-দরিদ্র মানুষের সাহায্যে সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করে নগরীর বিভিন্ন স্থান থেকে অশ্লীল পোষ্টার ও বিলবোর্ড অপসারণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত, যানজট দূরীকরণ, ঈদের এক সপ্তাহ পূর্বেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকল রাজবন্দী ও আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30