শিরোনামঃ-

» বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট এর ব্যানারে মানববন্ধন

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৪ | শনিবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual7 Ad Code

বিদেশ থেকে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার জোর দাবী মানববন্ধনে

Manual8 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট।

শনিবার (৯ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট এর ব্যানারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবি সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট এর সমন্বয়ক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রুপম তালুকদারের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা রাজন দেব এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আলিম উদ্দিন রাজু, মোঃ আব্দুল মতিন, নয়ন দাস, কফিল আহমেদ, জাহেদ আহমেদ, জাবেদ আহমেদ, জমির, তামিম, নাসিম, সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আব্দুল কাদির, সিলেট এম সি কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বোরহান উদ্দিন, মনোয়ার চৌধুরী, মানিক হোসেন, শিপলো আহমেদ, জিয়াউর রহমান, রাহিম,তানজিম, রাজু, রাকিব আহমেদ, অজয় দাস।

মানববন্ধন থেকে বক্তব্যকালে বক্তারা বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা গুজব ছড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে একটি মহল। এমনকি তাঁরা স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করতেছে। আমরা ইতিমধ্যে রাষ্ট্র বিরোধী একটি মহলকে সনাক্ত করেছি। তাঁরা হল পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, সাংবাদিক মুসফিক ফজল আনছারী, বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, ছাত্রদল নেতা ছদরুল ইসলাম লোকমান, মোঃ মিনহাজুল আবেদীন রাজা, জয়নাল হোসেন, আব্দুল হামিদ, সহ আরো অনেক। আমরা সরকার ও রাষ্ট্রীয় বাহিনীর কাছে জোর দাবী জানাচ্ছি যাতে এই ষড়যন্ত্রকারীদের আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে রাষ্ট্রদোহী ঘোষনা করে।

Manual6 Ad Code

সঠিক বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন, বক্তারা। অন্যথায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঠাই এই দেশে হবে না। নেতৃবৃন্দ আরো বলেন, অসংখ্য শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ রক্ষার্থে বিদেশে বসে থাকা এই সব ষড়যন্ত্রকারীদের দেশে ফিরিয়ে আইনের আওতায় না আনলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দিবো।

Manual2 Ad Code

এই দেশে কোনো স্বাধীনতা বিরোধীদের স্হান হবে না। ঘাতক দালাল নির্মূল কমিটি নেতৃবৃন্দের সাথে কথা বললে তাঁরা বলেন এই ষড়যন্ত্রকারী গোষ্টি বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশের বিরুদ্ধে গুজব রটিয়ে বিশ্বমহলে দেশে ভাবমূর্তি নষ্ট করতেছে। আমরা তাঁদের বিরুদ্ধে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দিবো।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930