- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» শুক্রবার সুমনকুমার দাশকে সংবর্ধনা ও লোকায়ত সখা সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লোকসংস্কৃতি গবেষক ও সাংবাদিক সুমনকুমার দাশকে সংবর্ধনা প্রদান এবং ‘লোকায়ত সখা’ সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ‘সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদের’ পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭-মার্চ) সকালে সংবর্ধনা পরিষদ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে-সুমনকুমার দাশ লোকসাহিত্য ও লোকসংস্কৃতি বিষয়ে মৌলিক প্রবন্ধ রচনার পাশাপাশি সংগ্রহ ও সম্পাদনা কাজে নিবিড়ভাবে যুক্ত আছেন। তারই স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
এই উপলক্ষ্য এবং তাঁর কাজের প্রতি সম্মান জানানোর জন্য সুমনকুমার দাশ সংবর্ধনা অনুষ্ঠান, ‘লোকায়ত সখা’ শিরোনামক সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সংবর্ধনা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তুষার করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংসদ সদস্য, কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।
বিশেষ অতিথি হিসেবে প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী এবং ভারতের বিশিষ্ট সংগীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। সংবর্ধনা অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সংবর্ধনা পরিষদ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর