- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন
- বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল
- সিলেটে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
- সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল
- এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- সরকারকে অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাওলানা রেজাউল করীম জালালি
- জনগণের আমানত সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো : এমপি এমরান চৌধুরী
- ছাতকে ৫ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিসচার প্রতিবেদন; ফেব্রুয়ারি মাসে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ
» সিলেটে ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার
অশান্ত পৃথিবীর ইসলামই একমাত্র সমাধান : ফজলুল করীম মারুফ
ডেস্ক নিউজঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সারা পৃথিবী জোড়ে আজ যে অশান্তির দাবানল জ্বলছে তাঁর একমাত্র কারণ ইসলামহীনতা। আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার বাহান্ন বছর পরেও যেন আমরা পরাধীনই আছি। শান্তিতে বসবাস তো স্বপ্নের মত।
যত দিন যাচ্ছে অশান্তিতে মানুষের হাহাকার তত বাড়ছে। এখনতো আমরা চোর ডাকাত দুর্নীতিবাজ সন্ত্রাসী লোটেরাদের হাতে জিম্মি হয়ে আছি। সামনে আর আলোর পথ দেখা যাচ্ছে না। ইসলামহীনতাই তার একমাত্র কারণ। ইসলামই একমাত্র সমাধান।
ইসলাম প্রতিষ্ঠা করতে না পারলে এই জুলুম দুর্নীতির অবসান হবেনা। তাই সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে।
তিনি শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর সারদা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাইদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা আসআদ উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা বদরুল হক, জাকির হোসেন, আরিফুল ইসলাম শামিম, প্রভাষক বুরহান উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


