শিরোনামঃ-

» জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি ‘নাসিব’ সিলেট জেলা কমিটি অনুমোদন; সভাপতি এহছান, সহ-সভাপতি জুবায়ের

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

শিল্পোদ্যাক্তাদের সংগঠন ‘জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ’ (নাসিব) সিলেট জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

Manual7 Ad Code

সম্প্রতি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শেষনের দ্বি-বার্ষিক কমিটির অনুমোদন দেন জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর কেন্দ্রীয় সভাপতি মির্জা নুরুল গণী শোভন।

Manual7 Ad Code

আলীম ইন্ডাস্ট্রি লিমিটেড সিলেটের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরীকে সভাপতি মনোনীত করে অনুমোদনপ্রাপ্ত কমিটির সহ-সভাপতি মনোনীত হন বসুন্ধরা মটরস সিলেটের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের রকীব চৌধুরী ও আফজা সুইট এন্ড ডেজার্টের গাজী জিনাত আফজা।

Manual7 Ad Code

এছাড়া কমিটির সদস্য নির্বাচিত হন সানটেক এনার্জির এ কে এম নুরুল হক, স্বাদ এন্ড কোং-এর মো: নুরুল আলম, সিলেট প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর মোঃ গোলাম কিবরিয়া, আর এম ইন্ডাস্ট্রি’র নুরুল ইসলাম সুমন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মু. জসিম উদ্দিন খন্দকার, নাদিরা ট্রেড ইন্টারন্যাশনালের শফি আহমদ চৌধুরী (সুমন), ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিশারিজ লিঃ এর মোঃ ইমরান হোসাইন, আলম ট্রেডার্সের মোহাম্মদ শাহ আলম, রুপালী এ্যালুমিনিয়ামের কাজী জয়নুল হক, মধুফুল ফুড প্রোডাক্টের কামরুল হামিদ, শিফা মাশরুম এন্ড এগ্রো-এর মো: গোলাম কিবরিয়া, তালুকদার এগ্রো ফার্মের কামরান আহমেদ ও তানিম পোল্ট্রি এন্ড এগ্রো’র মোঃ আরিফুর রহমান।

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি কুঠির শিল্প উন্নয়ন ও বিকাশে উক্ত কমিটি গৃহিত সকল কর্মকান্ডে সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে অনুমোদিত কমিটির অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করেছেন জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর কেন্দ্রীয় সভাপতি মির্জা নুরুল গণী শোভন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031