শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» দেশের সব কিছুই নিয়ন্ত্রণ হয় এখন পার্শ্ববর্তী দেশ থেকে : মাওলানা খলিলুর রহমান
প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান বলেছেন, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং দেশের রাজনীতিও এখন আর এদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। দেশের সবকিছুই নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে।
সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে, সরকারের বারবার ব্যর্থতার কারণেই মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। ভেঙে পড়েছে জাতীয় অর্থনীতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং তারা যা করছে তার সাথে জনগণের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই।
সরকার এখন ডামি ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণকে শোষণ করছে।
তিনি আরও বলেন, সরকার এখন ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া।
তিনি তামাশা ও ভাগবাটোয়ারার নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান। জনগণের দাবিকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের ডামি নির্বাচনের পর দ্রব্যমূল্যের বাজারে আগুন। সরকার নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ।
শিক্ষা প্রসঙ্গে মাওলানা খলিলুর রহমান বলেন, ট্রান্সজেন্ডার সহ শিক্ষার অসঙ্গতি দূর করে ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা, তাহজীব-তামাদ্দুন জাতিসত্তার সাথে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়নের দাবি জানান। আলিয়া মাদরাসার পাঠ্যপুস্তক থেকে অপ্রয়োজনীয় চিত্রগুলো বাদ দিয়ে মাদরাসার স্বকীয়তা বজার রাখার আহ্বান জানান।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ ঘটিকায় সুরমা মার্কেটের মহানগর কার্যালয়ে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন ।
জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথ বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সিলেট বিভাগীয়সংগঠনের সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ মহানগর ও শুরা সদস্যবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


