- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» তিন দিনের সফরে সিলেট আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৪ | বুধবার
ডেস্ক নিউজঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি তিন দিনের সরকারি সফরে সিলেট আসছেন আগামীকাল।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে বিকাল ৪টা ৫০মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি ওসমানীনগর উপজেলা পরিষদের উদ্যোগে যাত্রা করবেন।
৫টা ৩০ মিনিটে ওসমানীনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
পরে ৬টা ৩০মিনিটে ওসমানীনগর উপজেলা কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাত ৮টায় হযরত শাহজালাল (রহ.) মাজারের উদ্দ্যেশ্যে যাত্রা। পরে তিনি রাত সাড়ে ৮টায় টিলাগড়স্থ বাসভবনের উদ্দ্যেশে যাত্রা এবং ৯টায় সিলেট এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও বিশ^নাথ-ওসমানীনগরের এলজিইডি প্রকৌশলীদের সাথে বৈঠক শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সিলেট সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টায় ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের বাজিতপুর আব্দুর বারী শহীদুন্নেছা একাডেমীর নতুন ভবন উদ্বোধন শেষে বাজিতপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন ও আব্দুল ওয়াদুদ মুকুলের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।
ওইদিন বিকাল ৩টায় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে তাজপুর বাজারে উপস্থিত থাকবেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জালালাবাদ শাহ আজিজুর রহমানের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সফরের তৃতীয় দিনে শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং দুপুর ১টা ৩০মিনিটে রামপাশা ইউনিয়নের আনোয়ার খান চেয়ারম্যানের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ২টায় বিশ^নাথ উপজেলার বৈরাগী বাজারে একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শেষে পরে বিকাল সাড়ে ৫টায় টিলাগড়স্থ বাসভবনের উদ্দ্যেশ্যে যাত্রা।
পরে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব সৈয়দ আমিনুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


