শিরোনামঃ-

» অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৪ | সোমবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual4 Ad Code

অবিলম্বে বিআরটিএ কতৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-চাঁদাবাজি বন্ধ-রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা নির্ধারণ, নিত্যপণ্যের দাম কমানো, নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ‌

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় নগরের মদিনা মার্কেট এলাকার কালিবাড়ী রোডের সম্মুখ থেকে মিছিল বের হয়ে পাঠানটুলা পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

Manual6 Ad Code

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর সংগ্রাম পরিষদের সহ-সভাপতি শহীদ মিয়া, আনোয়ার হোসেন, ইয়াছিন আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ, তুহিন আহমদ, মিন্টু যাদব, সংগ্রাম পরিষদ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক দিনাজ আহমদ, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ৩৭নং ওয়ার্ড সভাপতি মোহসিন আহমদ, বড়শালা আঞ্চলিক কমিটির সভাপতি সেলিম আহমদ, টুকেরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড কমিটির উপদেষ্টা ময়না মিয়া, ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি প্রমূখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031