শিরোনামঃ-

» কাউন্সিলর কামরানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৪ | বুধবার

Manual2 Ad Code

মানবতার সেবা করা সবচেয়ে বড় এবাদত : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

ডেস্ক নিউজঃ

Manual1 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শীতকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ভীষণ কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে।

শৈত্যপ্রবাহের কষ্ট থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাঁদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, মানবতার সেবা করা সবচেয়ে বড় এবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সহ সামাজিক সংগঠনগুলোকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তাই আসুন, তাদের দুর্বিষহ জীবনের কথা ভেবে তাঁদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা তাদের কষ্ট লাঘব করতে পারবে।

Manual8 Ad Code

তিনি বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. মখলিছুর রহমান কামরান এর উদ্যোগে নগরীর আখালিয়া নেহারীপাড়াস্থ বাসভবনে দুঃস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু।

এসময় ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বিয়ান, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031