শিরোনামঃ-

» সিলেট মহানগর জামায়াতের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২৪ | সোমবার

Manual3 Ad Code

জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামায়াত আর্তমানবতার কল্যাণে সক্রিয় রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে হত্যা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেই ক্ষান্ত হয়নি, তারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।

Manual6 Ad Code

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের উপর দুর্নীতি ও লুটপাটের বোঝা ঝাঁপিয়ে দিয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়ায় জামায়াতের উপর বাকশালী সরকার সীমাহিন জুলুম নিপীড়ন চালিয়ে আসছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। সরকারের জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামায়াত আর্তমানবতার কল্যাণে সক্রিয় রয়েছে।

তিনি বলেন, দেশে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে মানুষের দুর্ভোগ বাড়ছে। অসহায় হতদরিদ্র মানুষ শীতে খুব কষ্টে দিনযাপন করছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার জনদাবীকে উপেক্ষা করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রহসনের ডামি নির্বাচন দিয়ে একটি ডামি সরকার গঠন করার নামে জাতির সাথে তামাশা করছে। শীতার্ত মানুষের পাশে সরকারের কোন ভুমিকা এখনো চোখে পড়েনি। এভাবে কোন রাষ্ট্র চলতে পারেনা। গণতন্ত্র বিনাশী এই সরকারকে বিদায় করতে দেশপ্রেমিক জনতাকে স্বোচ্ছার হতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের অসহায় শীতার্ত মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।

Manual8 Ad Code

তিনি সোমবার (১৫ জানুয়ারি) রাতে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে নগরীর ৭নং ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ ও বিমানবন্দর থানা সেক্রেটারী মাওলানা আব্দুল লতিফ প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, জামায়াত আর্তমানতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা হিসেবে জামায়াত সব সময় মানুষের কল্যাণে পাশে রয়েছে। যে কোন দুর্যোগে জামায়াত অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছে। বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে, ইনশাআল্লাহ। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে জামায়াতের অগ্রযাত্রা দমিয়ে রাখার সাধ্য কারো নেই।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031